দুঃস্বপ্ন

সকালের ইসলাহী মজলিস থেকে ফিরে একটু শুইলাম। আজ শুক্রবার, জুমুয়ার নামাজে যেতে হবে। কখন যে চোখ লেগে এসেছে মনে করতে পারছি না। শুধু দেখলাম মসজিদ থেকে ফিরছি। হঠাৎ উপরে তাকিয়ে দেখি কি জানি একটা উড়ে যাচ্ছে। ছোটবেলায় বিমান দেখলে আমরা হইচই করে আঙ্গুল তুলে দৌড়াতাম, যতক্ষণ দেখা যায়। মাঝে মাঝে উড়োজাহাজ তার ধোঁয়ার মাধ্যমে স্বাক্ষর রেখে যায়। আমি আজও উপরে তাকালাম দেখি পিছে জেটের মত ধোঁয়া ছাড়তে ছাড়তে একটা রকেট ছুটে যাচ্ছে। ধোঁয়ার আরো অনেকগুলো লাইন। তার মানে আগেও গিয়েছে। ...

August 1, 2025 · 5 min · Mehedi Hossen Limon

আশীর্বাদ নাকি অভিশাপ?

ধন-সম্পদ, প্রাচুর্য, সুখ শান্তি! আশীর্বাদ নাকি অভিশাপ? অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। যখন চোখের সামনে দেখি, এক সৎ ব্যক্তি, যে ন্যায়নিষ্ঠার সাথে জীবনযাপন করে, অভাবে-অনটনে জর্জরিত। অথবা কঠিন রোগে তার প্রিয়জন মারা গেল, আমরা দেখলাম। হঠাত করে ব্যবসা প্রতিষ্ঠানে ধ্বস নামল। অথবা দীর্ঘকাল রোগে ভুগে সে নিজেই পটল তুলল। আমরা আফসোস করলাম। বললাম, আল্লাহর দুনিয়ার কি বিচার! আবার আরেক ব্যক্তি, যে কারো তোয়াক্কা করে না, ন্যায় অন্যায় মানে না। জন্মগতভাবে বিত্ত বৈভবের মধ্যে জন্ম নিয়েছে। এরপরও টাকা পয়সার প্রতি আগ্রহ কমে নি। বিলাসবহুল জীবনযাপন করে, দুহাতে টাকা কামায়, জীবনকে উপভোগ করে। তার প্রাচুর্য বাড়তেই থাকে। রোগেও ভুগে না তেমন, দেখে মনে হয় সুখ! আমরা হতবাক হয়ে তাকিয়ে থাকি। কনফিউজড হয়ে বলি, আল্লাহর দুনিয়ার কি বিচার! ...

February 7, 2025 · 3 min · Mehedi Hossen Limon

আশা

একসময় যখন কোন অংকে আটকে যেটাম তখন উল্টোদিক থেকে পিছনে আসা শুরু করতাম। শুরু থেকে কয়েক লাইন, শেষ থেকে কয়েকও লাইন। এসএসসি পরীক্ষা থেকে শুরু করে চাকরি পরীক্ষা পর্যন্ত। বেশ কাজের ট্যাকটিক্স, আমার ধারণা অনেকেই করে। মোটামুটি প্রাপ্তবয়স্ক হবার পর থেকে আমাদের কাছ থেকে পরিবার, সমাজ অনেক কিছু আশা করে। এখন অবশ্য সঠিকভাবে বলতে গেলে জন্ম নেয়ার আগ থেকেই আমাদের উপর আশার পারদ জমা শুরু হয়, শিশু জন্ম নিয়েই পরে বিপদে, আগে জানলে হয়ত চেষ্টা করত এই দুনিয়ায় না আসতে। বয়সের সাথে এই পারদ চাপ বাড়তে থাকে, মধ্যবয়সে গিয়ে তা মনে হয় সর্বোচ্চ হয় এবং চাপে চাপে নুয়ে পড়ে সে তার জীবন শেষ করে এক অদৃশ্য হতাশা সাথে নিয়ে। ...

January 30, 2025 · 2 min · Mehedi Hossen Limon

পরীক্ষা

যুগে যুগে আল্লাহ তায়ালা যত নবী রাসূল পাঠিয়েছেন, তাদের প্রায় প্রত্যেকেরই কম সংখ্যক অনুসারী ছিল। বেশীরভাগ মানুষই তাদের অনুসরণ করে নি। এর মানে কি যে তারা নবী সেটা বেশীরভাগ মানুষ জানত না? আল্লাহ তায়ালা নবী রাসূলদেরকে বিভিন্ন মুজিযা বা নিদর্শন দিয়েছেন যাতে মানুষ তাদের চিনতে পারে। তাই অনেকেই জানত, কিন্তু মানত না। এর কারণ ছিল তাদের অনুসরণ করলে এমন জীবনযাপন করতে হয়, বা এমন কাজকর্ম করতে হয় যা সমাজের প্রচলন বিরোধী, অথবা এমন কিছু করতে হয় যার জন্য অনেক কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয়। ক্ষেত্রবিশেষে অর্থকষ্টের মধ্য দিয়ে যেতে হয়, শক্তিশালী শাসকের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হয়, কিংবা শখের বাড়িঘর সন্তানসন্ততি ছেড়ে যেতে হয়। একেক জাতির জন্য এটা একেক রকম ছিল। ...

January 30, 2025 · 3 min · Mehedi Hossen Limon

স্বপ্ন

দুই উস্তাদ আমার সামনে বসে বিল্ডিংয়ে কি কি থাকবে ঠিক করার চেষ্টা করছেন। আমি সামনে বসে তাদের কথা শুনছি আর উনাদের মুখের দিকে তাকিয়ে আছি। দুজনের চোখেমুখেই আলোর ঝলকানি। তাকিয়েই থাকতে ইচ্ছা করে। ‘দোতলার এই পাশে একটা ছোট রুম লাগবে।’ ‘আর সিড়ির নিচে মাল সামানা রাখার জন্য স্টোররুমটা ?।’ ‘ওটা তো অবশ্যই।আর লাইব্রেরী রুমের পাশাপাশি একটা মিটিং রুম। মেহমানখানাটা বড় করে বানাতে হবে। সাথে অবশ্যই এটাচথ বাথরুম।’ আমি শুনছি আর দেখছি। ...

January 27, 2025 · 2 min · Mehedi Hossen Limon

জীবনের প্রয়োজনে

(বর্তমান প্রেক্ষাপটে জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’ সম্পাদন করে লেখা) খবর সংগ্রহ করতে এরিয়া কমান্ডারের কাছে গিয়েছিলাম সেদিন। নতুন কোন ভিডিও আছে কিনা জানতে। অনেকটা সন্তপর্ণে টানেলের বাঁকটা ঘুরে একটা ফলস দেয়ালের পরে কুঠুরিটা। বেশ কিছুক্ষণ সময় বসলাম। উনি বেশ ব্যস্ত। আমাকে একটা ডায়েরী ধরিয়ে দিলেন। বললেন, এটা পড়তে থাকুন, ইডিট করতে সময় লাগছে। ডায়েরীটা হাতে নিলাম। মাঝারী আকারের খয়েরি কভারের একটা ডায়েরী। এক কোণায় কিছুটা রক্ত। ধুলো লেগে শুকিয়ে গেছে। ...

March 29, 2024 · 7 min · Mehedi Hossen Limon

স্কুল কলেজের শিক্ষায় দ্বীনি উদাসীনতা এবং আমাদের করনীয়-৬

গত পর্বে একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মুসলিম যুবক হিসেবে কি ধরণের উদ্যোগ নেয়া যায় সে বিষয়ে কিছু আইডিয়া দেয়া হয়েছে। এবার আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা করা যাক। আর্থিকভাবে আমাদের অবদান কি হতে পারে এরকম শিরোনামে কিছুদিন আগে একটা লেখায় কিছু ধারণা দিয়েছিলাম। আজকের লেখাটাও সেখান থেকেই নেয়া অনেকটা। আমাদের নিজস্ব কিছু সার্কেল থাকে। আমরা যে এলাকায় বড় হই, সেখানে আমাদের এক পরিচিত সার্কেল গড়ে উঠে। সার্কেল বলতে আমি এক ক্লাসে পড়েছি শুধু এরকম বন্ধু/ক্লাসমেটদের বুঝাচ্ছি না। বরং উঠা বসার কারণে মোটামুটি একটা ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়েছে এরকম গ্রুপকে বুঝাচ্ছি। অনলাইনের গ্রুপের সাথে এর পার্থক্য হল অনলাইনের সম্পর্কগুলো অনেক সময় অবিশ্বাস আর সন্দেহের আক্রমণের স্বীকার হয়। ফলে একটু চাপ আসতেই ভেঙ্গে পড়ে। এই সার্কেলগুলোর উৎপত্তি বাস্তব জীবনের উঠাবসার মাধ্যমে হয় বলে নিজেদের মধ্যে মোটামুটি একটা বুঝ গড়ে উঠে এবং স্থায়িত্ব বেশী হয়। তো এরকম সার্কেল হতে পারে এলাকা কেন্দ্রিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কিংবা চাকরি/ব্যবসা ইত্যাদির মাধ্যমে তৈরি হওয়া অথবা একেবারে বিশুদ্ধ অনলাইন সার্কেল। ...

December 16, 2023 · 4 min · Mehedi Hossen Limon

স্কুল কলেজের শিক্ষায় দ্বীনি উদাসীনতা এবং আমাদের করনীয়-৭ [শেষ পর্ব]

বিগত আলোচনাগুলোতে যুবকদের কার্যক্রম এবং ফান্ডের গঠন নিয়ে আলোচনা হয়েছে। এখানে উল্লেখ্য যে, পঞ্চম পর্বে যে যুবকদের প্লাটফর্ম এর কথা বলেছিলাম, ফান্ড যে তাদেরকেই করতে হবে ব্যাপারটা এমন হওয়া বাধ্যতামূলক না। এই কাজগুলো প্যারালাল হতে পারে। এলাকাভিত্তিক/প্রতিষ্ঠানভিত্তিক যুবক/শিক্ষার্থী মিলে একটা প্লাটফর্ম গড়ে তুলল। যে কার্যক্রমগুলো বলেছি বেশীরভাগই খুব স্বল্প অর্থায়নে হয়ে যেতে পারে। তারা তাদের সামর্থ অনুযায়ী কার্যক্রম হাতে নিবে। অন্যদিকে এলাকা/প্রতিষ্ঠানভিত্তিক ফান্ডগুলো গড়ে উঠবে। এই ফান্ডগুলোর আর্থিক ব্যয় নিয়ে আগের পর্বে কথা বলেছি। তারই একটা ব্যয়ের খাত হতে পারে এই প্লাটফর্মগুলো। ...

December 16, 2023 · 5 min · Mehedi Hossen Limon

স্কুল কলেজের শিক্ষায় দ্বীনি উদাসীনতা এবং আমাদের করনীয়-৩

আশার কথা হচ্ছে বর্তমানে অনেকেই স্কুল, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে ভাবছেন। আমরাও তাদেরই এক অংশ। কিন্তু এসব করতে গিয়ে মানহীন প্রতিষ্ঠান ও বইয়ে সয়লাব হয়ে গিয়ে যেন উলটো ক্ষতি না করে সেটাও খেয়াল রাখার বিষয়। কাজেই এসব বিষয়ে যারা কার্যক্রম হাতে নিবেন তাদের প্রতি অনুরোধ থাকবে ভালো ভালো প্রতিষ্ঠান ভিজিট করে, দেশ বিদেশের বিভিন্ন সিলেবাস পর্যালোচনা করে, শিক্ষার্থীদের মানসিক বিকাশের দিকে লক্ষ্য রেখে সিলেবাস ও সেই অনুযায়ী বই প্রণয়ন করা। ...

December 15, 2023 · 4 min · Mehedi Hossen Limon

স্কুল কলেজের শিক্ষায় দ্বীনি উদাসীনতা এবং আমাদের করনীয়-৪

আগের লেখাগুলোয় শিক্ষার বর্তমান পাঠ্যপুস্তকের বিপরীতে করণীয় এবং প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য দ্বীনি মোড়কে দুনিয়াবি শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তকের উদ্যোগের কথা বলেছি। এগুলো অনেক বড় বড় কাজ, অনেক জ্ঞানীগুণী মানুষের দরকার। দরকার অনেক সময়। এখন চলুন আমরা যুবকেরা বিদ্যমান পরিস্থিতির ভিতর থেকে কিভাবে সামাজিক শিক্ষামূলক কার্যক্রম হাতে নিতে পারি সেদিকে আলোকপাত করা যাক। এখানে বিষয়টাই এমন যে একটি লম্বা ভূমিকার প্রয়োজন। প্রথম কথা হল, একজন মুসলিম যুবক হিসেবে উম্মাহর জন্য আমাদের অনেক কিছুই করার আছে এবং আমাদেরকে করতে হবে। তবে কিছু করার আগে আমাদেরকে উম্মাহর অবস্থা, উম্মাহর লক্ষ্য ও উদ্দেশ্য, ইসলামের স্বরূপ, তার ইতিহাস, বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ ইত্যাদি অনেক কিছুই মাথায় আনতে হবে। ...

December 15, 2023 · 4 min · Mehedi Hossen Limon