দশ হাজার সন্ধ্যা সকাল

আরও একটা সকাল হয়। জেগে উঠি। যেন এক মৃত্যু থেকে ফিরে আসি। প্রতিদিনই এমন হয়, সকাল হয় বিকাল হয়, রাত হয়। জেগে উঠি, ঘুমাই। আর কত! প্রতিদিন উঠে জিজ্ঞেস করি, দশ হাজার দিন মিলতে কয়দিন বাকি আছে? দশ – বারো দিন! কি আশ্চর্য! এত কমে গেলো কিভাবে? কোথায় আমি? শহরে নাকি গ্রামে? কি পার্থক্য তাতে! কখনো যেন পাশের নলকূপ পাড় থেকে ঝগড়ার শব্দ ভেসে আসে। দুই মহিলার কণ্ঠের! একজনেরটা জোরে শোনা যায়, আরেকজনের আস্তে! প্রায় প্রতিদিনই ঝগড়া লাগে। এটা ওদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ! স্বল্প আয়, টানাপড়েন, ছোট ছোট স্বপ্ন, আপাত সুন্দর জীবন। টিপিক্যাল নিম্নমধ্যবিত্ত জীবন। নিজের জন্য, সন্তানের জন্য ছোট ছোট স্বপ্ন। তারপর সন্তানেরা বড় হবে! বিয়ে করবে! ছেলে আর ছেলের বউয়ের সাথে শাশুড়ির ক্রিয়া – প্রতিক্রিয়ায় একসময় তারা আলাদা হবে! এভাবে স্বপ্নরা বংশবৃদ্ধি করবে! ...

23 জুলাই, 2022 · 4 মিনিট · Mehedi Hossen Limon

অপরাহ্নের গল্প

সবেমাত্র পরীক্ষা শেষ করে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর পরিকল্পনা করছি সামনের কটা দিন কিভাবে কাটাব। হঠাত প্রফেসরের ফোন, হাসিহাসি কণ্ঠে বললেন, ‘তোমার জন্য একটা ভালো খবর আছে। ঢাকা থেকে একটা টীম এসেছে, দেশি বিদেশী গবেষক রয়েছে সেখানে। ওরা বাংলাদেশের গ্রাম গুলোর সামাজিক সম্পর্কের সুস্থতা নিয়ে একটা গবেষণা করছে। তুমি ওদের সঙ্গ দাও, এতে তোমার থিসিসের একটা অভিজ্ঞতা হবে।’ আমি ‘ঠিক আছে স্যার’ বলে ফোন রাখলেও মেজাজ বিগড়ে গেল। এতদিনের পরীক্ষার চাপের পর এই অবসরেই থিসিসের কাজ ধরিয়ে দিল। ধুর! ...

11 জুন, 2022 · 9 মিনিট · Mehedi Hossen Limon

মরলেই কি মানুষ বেঁচে যায়?

প্রশ্নটা শুনতেই খেঁকিয়ে উঠল ভ্যানওয়ালা। অন্ধকারে ভ্যান চালাতে চালাতে বিরক্ত মুখে জবাব দিল। তার সহযাত্রীদের কাছ থেকে সমর্থন আশা করেছিল সে। যাত্রী আমরা মাত্র চার জন। কে জানি আত্নহত্যা করেছে। সেটা নিয়েই সে কথা বলছিল। হঠাত এ ধরণের প্রশ্ন আশা করে নি সে। আচ্ছা মরলেই কি মানুষ বেঁচে যায়? কি হয়? এ প্রশ্নটা মাঝে মাঝেই করি আমি। প্রতিদিন আশেপাশে কেউ না কেউ মরে। কত ধরণের মানুষ। শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, কৃষক, ভিক্ষুক কত ধরণের মানুষ। সবাই মরে। ...

11 ডিসেম্বর, 2021 · 8 মিনিট · Mehedi Hossen Limon

জেনে বলুন

ধর্ম নিয়ে কিছু বলতে চান, দাঁড়ান, থেমে যান। কোন কিছু বলার আগে চিন্তা করুন এই বিষয়ের ব্যাসিক জানেন কিনা। না জানলে চুপ থাকেন। এটা সব থেকে কার্যকরী ঔষধ। যে চুপ থাকল, সে বেঁচে গেল। ইমান – আকিদার অ আ ক খ জানেন না, চুপ থাকেন। যারা এত বছর ধরে কুরআন – হাদীসের জ্ঞান লাভ করেন, তাদের সমালোচনা করার মত যোগ্যতা আপনার নাই। ধর্মের অপব্যাখ্যা দেয়ার অভিযোগ আনার আগে একটু ঠান্ডা মাথায় ভাবুন কোন বিষয়ের বিশেষজ্ঞের অপব্যাখ্যার সম্ভাবনা কতখানি আর সাধারন মানুষের ক্ষেত্রে কতখানি। ...

12 এপ্রিল, 2021 · 2 মিনিট · Mehedi Hossen Limon

রিসেট

জীবনে হাপিয়ে উঠে অনেকেই ‘রিসেট’ বাটন খুজেন। আহ! যদি থাকত! সব নতুন করে সাজাতাম – এই থাকে আফসোস! হ্যাঁ! আমি বিশ্বাস করি আছে একটা রিসেট বাটন। আর তা হলো পূর্ণরূপে দ্বীন ইসলামে ঢুকে পড়া, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ। কাট-ছাট করা না, এক চিমটি সেক্যুলারিজম, এক চিমটি নামাজ রোজার দ্বীন না, রসুলল্লাহ (সা) এর আনীত ইসলাম। রোজা বড় একটা রিসেট বাটন! নামাজ পড়ুন, আল্লাহর সন্তষ্টির উদ্দেশ্যে রোজা রাখুন, বদ অভ্যাস ছাড়ুন, ছোট থেকে ব্রেইনওয়াশড হওয়া ব্রেনটাকে কাজে লাগিয়ে ভিন্নভাবে চিন্তা করুন। রাসুল (সা) এর জীবনী পড়ুন, কুরআনের তাফসির পড়ুন, ইসলাম নিয়ে জানুন। জীবন কি, মরণ কি, জীবনের উদ্দেশ্য কি এসব নিয়ে ভাবুন। ...

11 এপ্রিল, 2021 · ১ মিনিট · Mehedi Hossen Limon

স্বার্থপরতা

মানুষ মাত্রই স্বার্থপর। এটা মানুষের ফিতরাত বা স্বভাব। কেউ কম, কেউ বেশী। এটা থাকে বলেই বেঁচে থাকতে পারে। অন্যদের চেয়ে আল্লাহ আমাদেরকে নিজের কাছে প্রিয় বানিয়ে দিয়েছেন। স্বার্থপরতা অর্থবিত্ত আর ভোগবিলাসের ক্ষেত্রেই হতে হবে তা না। সেটা হতে পারে মানসিক চাহিদার ক্ষেত্রেও। আবেগ অনুভুতির ক্ষেত্রে। এই যেমন কেউ মারা গেলে আমরা দুঃখিত হই। মৃতের আত্মীয়রা কান্না করে। তার স্ত্রী সন্তান কষ্ট পায়। আমরা যে কষ্ট পাই সেটা কি ধরণের? আমরা কিন্তু খুব কম সময়ই মৃত ব্যক্তির কি হবে সেটা নিয়ে ভাবি। বেশীরভাগ সময় আমাদের নিজেদের অনুভূতি এক্ষেত্রে আমাদের কষ্ট দেয়। মৃতের স্ত্রী সন্তান কষ্ট পায় এই কারণে যে তারা ওই ব্যক্তির কাছ থেকে এই মুহুর্তে যে আর্থিক, ব্যক্তিগত ও মানসিক সাপোর্ট পেত ওইটা দেয়ার মত কেউ নাই। আমরা কষ্ট পাই ওই ব্যক্তিকে হারিয়ে যে মানসিক শূন্যতা তৈরি হয় তা থেকে। হয়ত পাড়ার বড় ভাই ছিলেন। হেসে দুই একটা কথা বলত। এইটা এই মুহুর্তে পাব না – এই ধরণের ভাবনাগুলো আমাদের কষ্ট দেয়। এরপর ক্রমান্বয়ে যখন মৃতের স্ত্রী সন্তান স্বাবলম্বী হয়, তারা ওই ব্যক্তিকে ভুলে যেতে থাকে। আবার বলছি এই স্বাবলম্বীতা আর্থিক হতে পারে, সামাজিক হতে পারে আবার মানসিক হতে পারে। তবে যতদিন ওই ব্যক্তির প্রয়োজনীয়তা আমাদের কাছে থাকবে ততদিন তাকে ভোলা দুস্কর। ...

1 এপ্রিল, 2021 · 3 মিনিট · Mehedi Hossen Limon

সন্দেহ, অবিশ্বাস এবং আমি

দ্বীনের বুঝ পাবার পর আমাদের দেশে কারো চলাই মসৃণ না। মাঝে মাঝেই পত্রিকাগুলো, রাজনীতিবিদরা এদেশের মানুষকে পরিচয় করিয়ে দেয় ধর্মপ্রাণ মুসলিম হিসেবে। আমার কাছে এর একটা অর্থ এই যে এদেশে ইসলামের একটা বাউন্ডারি তৈরি হয়েছে বা করে দেয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবী (রা), তাবেয়ী যুগের ইসলামের থেকে আর ভালো কোন সংজ্ঞা আছে কি না আমার জানা নাই। হ্যাঁ, ছোট খাট বিষয়গুলোতে মতভেদ আছে। যার কারণে মাজহাব গুলোতে মাসআলা ভিন্ন ভাবে আসে। সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের মূল স্বরূপ উপলব্ধি করতে হলে আমাদেরকে নববী যুগে ফিরে যেতে হবে। ...

29 মার্চ, 2021 · 5 মিনিট · Mehedi Hossen Limon

গুনাহ ছেড়ে দ্বীনি যিন্দেগীতে অভ্যস্ত হবার ১০টি কৌশল

গুনাহ ছেড়ে দ্বীনি যিন্দেগীতে অভ্যস্ত হবার ১০টি কৌশল ১. গুণাহ করব না এই নিয়ত করে নিতে হবে প্রতিদিন এর শুরুতে। অথবা যখন মনে পড়বে তখনই। নিয়ত তিন প্রকার ১. সাধারণ নিয়ত – সুন্নত অনুযায়ী নেক কাজের নিয়ত করা ২. উত্তম নিয়ত – গুণাহ করব না ৩. অতি উত্তম নিয়ত – গুণাহের সুযোগ পেলেও গুনাহ করব না ২. চেষ্টা করতে হবে যত বেশী অযুর সাথে থাকা যায়। ৩. নফস ও ইবলিসকে ধোকা দেয়া। অভ্যস্ত গুণাহ করতে মনে চাইলে এখন না, তবে আরো ভালো পরিবেশ পেলে। নফসকে মুলা ঝুলিয়ে দেয়া। পরে আর গুণাহর কথা মনে থাকবে না। ...

26 ফেব্রুয়ারী, 2021 · 2 মিনিট · Mehedi Hossen Limon

প্রিয় ভাই, ভালোবাসা নিও, হারিয়ে যেও না

নীল ছবির দুনিয়া/ পর্নোগ্রাফি দিনের পরে রাত আসে। অন্ধকার জেকে বসে। আবার তা দূর হয়ে যায়। এটাই নিয়ম। তাই মানুষ চিন্তিত হয় না। কিন্তু মাঝে মাঝে পৃথিবীতে অন্ধকার নেমে আসে। ধীরে ধীরে আস্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে সবাইকে। আমাদের জ্ঞাতসারেই আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এক দানব। এ দানবের রঙ দিয়েছি আমরা নীল। নীল ছবি। ব্লু ফিল্ম। পর্নোগ্রাফি। ভয়ংকর এ দানব। এর ব্যাপকতা আমাদের কল্পনাকেও হার মানাবে। শিশু থেকে বৃদ্ধ। কজনই বা বাকি আছে। অথচ আমরা দেখেও না দেখার ভান করে আছি। শুনেও শুনছি না। এ বিষয়ে আবার কথা বলা যায় নাকি! ছ্যা! ...

19 ফেব্রুয়ারী, 2021 · 2 মিনিট · Mehedi Hossen Limon

ব্যালেন্স পয়েন্ট

মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক! সব সময় ব্যালেন্স পয়েন্টের দিকে ঝুঁকে যায়। জীবনের যে-কোন ব্যাপারেই হোক। কাজের জন্য পরিকল্পনা করে, আবার আল্লাহর উপর ভরসা করে। কাজে যেমন ফাঁকি দেয় না তেমনি একেবারে ডুবেও যায় না। দুনিয়ার কাজ করে, আবার আখিরাতের কাজও করে। দুনিয়ায় বিচরণ করে কিন্তু মন থাকে আখিরাতে। হতাশাটা মুমিনের জন্য অসম্ভব। যখন ভালো কিছু হয় তখন সে শুকুর করে, আপাতদৃষ্টিতে মন্দ কিছু হলে সবর করে। রিজিকের জন্য প্রচেষ্টা চালায়, আবার যা পায় তাতেই সন্তুষ্ট থাকে। তাকদিরে বিশ্বাস রাখে। থাকে পেরেশানি মুক্ত ফ্রি মাইন্ড। ...

17 ফেব্রুয়ারী, 2021 · 3 মিনিট · Mehedi Hossen Limon