আশংকা বনাম অগ্রগতি
দুই একটা ব্যক্তিগত অবজারভেশন শেয়ার করি, ভূলও হতে পারে। শীতের রাত্রে বাস জার্নিতে সামনের দিকে বসলে ভয়ই লাগে। সামনে পাচ হাত রাস্তাও দেখা যায় না। অথচ চালক নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছেন। কারণ রাস্তা তার মুখস্থ হয়ে গেছে। বার বার চলতে চলতে রাস্তার জ্ঞানে তার প্রায় ইয়াকিন এসে গেছে। তাই সে ভয় না পেয়ে যতটুকু দেখা যায় সেটুকু আমলে নিয়ে আল্লাহ ভরসা করে চালিয়ে যাচ্ছে। যে চালকের বিশ্বাস ঐ পর্যন্ত পৌছায় নি, সে চালাতে গেলে ভয় পেয়ে নালায় নামিয়ে দেয়ার সম্ভাবনাই বেশী। ...