মৃত্যু

মৃত্যু এক অদ্ভুত জিনিস। আল্লাহ তায়ালা মৃত্যুকে নির্দিষ্ট করে দিয়েছেন সকল প্রাণীর জন্য। কার কোথায় মৃত্যু হবে তাও ঠিক করে দিয়েছেন। উক্ত সময় উপস্থিত হলে ঠিকই কোন না কোন ভাবে মালাকুল মউতের কাছে সে পৌঁছে যাবেই। এ ব্যাপারে মানুষের এখতিয়ার নাই। রিযক জিনিসটাও অদ্ভুত। রিযক দ্বারা শুধু খাওয়া বুঝায় না। বরং মানুষের জীবিকা সহ অনেক বিষয় এর মধ্যে যুক্ত। আল্লাহ তায়ালা মানুষের রিযকও নির্দিষ্ট করে দিয়েছেন। তাই যার ভাগ্যে যে রিযক লেখা হয়েছে তা সে পাবেই। ...

31 অক্টোবর, 2020 · 3 মিনিট · Mehedi Hossen Limon

সুশৃঙ্খল

সবসময় সবকিছু সুশৃঙ্খলরুপে আমরা দেখতে চাই। সেটা আমাদের জীবন হোক কিংবা জীবনের কোন উপকরণ। অথবা হতে পারে শুধু অন্তরকে প্রশান্তকারী। যার কারণে আমরা আমাদের ঘরবাড়ি গুছিয়ে রাখি, বাগান সুন্দর করে বানানোর চেষ্টা করি, সন্তানদেরকে সুশিক্ষা দিতে চাই, সুন্দর চরিত্রের অধিকারী বানাতে চাই। কিছু ব্যতিক্রম ছাড়া আমরা যদি প্রত্যেক মানুষকে তার সামাজিক অবস্থান থেকে চিন্তা করি তবে বেশীরভাগ মানুষের জীবনে বেশীরভাগ সময় সুশৃঙ্খল – বিশৃঙ্খল দুটাই দেখতে পাব। এখানে ধনী ব্যাবসায়ীকে তার জীবনাচরণ দিয়ে, মধ্যবিত্তকে মধ্যবিত্ত, ভিক্ষুককে ভিক্ষুকের অবস্থান থেকে তার জীবনকে দেখতে হবে। অর্থাৎ এখানে তাদের জীবনযাপনের লেভেলের পরিবর্তন হতে পারে। এটা একটা অফসেট সংখ্যার মত যার মান বেশীরভাগ সময় কোন ব্যাক্তির জীবনের জন্য ধ্রুব, তবে অনেকের জন্য অনেক সময় এই লেভেল পরিবর্তনের সময় মান কিছুটা উঠানামা করে। ...

26 অক্টোবর, 2020 · 3 মিনিট · Mehedi Hossen Limon

আদর্শ মানুষের গুণাবলি

আল্লাহ এক ও অদ্বিতীয় ইলাহ, আর মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসুল- এ সাক্ষ্যদানের মাধ্যমে একজন মানুষের মুসলিম সত্ত্বা জন্মগ্রহণ করে। আল্লাহ, ফেরেশতা, আখিরাত, আসমানি কিতাব, তকদীর(ভাগ্য), ও নবী – রাসুলদের উপর ঈমান আনার মাধ্যমেই তার যাত্রা শুরু হয় একজন আদর্শ মানুষের গুণাবলির দিকে। কিন্তু আমাদের সমাজে জনমানুষের মধ্যে সেই আদর্শ গুণাবলি কোথায়? অথচ ঈমান আনয়নের পর তাঁর উপর ফরযগুলো যেমন- নামাজ, রোজা, হজ্ব, যাকাত, পর্দা ইত্যাদি পালন অত্যাবশ্যক। কিন্তু একজন মুসলিম হয়েও কয়জনকে নামাজ পড়তে দেখি আমরা? বাকি ফরযগুলোও যেন বিস্মৃত! তাহলে কিসের মুসলিম আমরা? ...

27 সেপ্টেম্বর, 2020 · 3 মিনিট · Mehedi Hossen Limon

পাঞ্চ লাইন

যত বড় বড় থিওরি, দর্শন হোক না কেন সেগুলো এক দুই লাইনের পাঞ্চ লাইনের উপর দাঁড়িয়ে থাকে। তা হতে পারে পদার্থবিজ্ঞানের কোন থিওরি, কিংবা রাষ্ট্রবিজ্ঞানের। যেমন আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব এর উপর ভিত্তি করে এর আলোচনা বহুদূর গেছে। আব্রাহাম লিংকনের মত কিছু মানুষের দেয়া দুই একলাইনের গণতন্ত্রের সংজ্ঞা থেকে তা অন্যরা মহীরুহতে পরিণত করেছে। এগুলা দুই একটা উদাহরণ মাত্র। উদ্দেশ্য এই যে – যত বড় বিষয়ই হোক না কেন শুরুর ক্ষেত্রে যে দুই এক কথার সংজ্ঞা থাকে তাই পরবর্তীতে ওই বিষয়ের দুর্বলতা, সবলতা, ব্যাপকতার সূচনা হিসেবে কাজ করে। ...

20 সেপ্টেম্বর, 2020 · 3 মিনিট · Mehedi Hossen Limon

মৃত্যু

আমরা মাঝে মাঝেই মৃত্যু দেখি। কখনও আমাদের আপনজন মরে, কখনও দুরের কেউ। ছোট বয়সে আমরা মৃত্যু কি তেমন বুঝি না। একটা সময় পরে আস্তে আস্তে যখন কাছের মানুষজন কিছু মারা যায় তখন আমরা এটাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করি। এবং একটা সময় পরে মৃত্যু আর্থিক-সামাজিক-পারিবারিক বিষয়াদির ক্ষতি ছাড়া চিন্তাগতভাবে কোন ইফেক্ট ফেলে না। আমাদের কাছের মানুষ মরে। আমরা প্রচণ্ড শোক অনুভব করি? কিন্তু কতক্ষণ? লোকটা মারা যাবার পরমুহূর্ত, তার জানাযার নামাযের সময়, তাকে কবরে রেখে আসার পর – এই তিন মুহূর্তে আমাদের শোক কি একই পরিমাণে অনুভূত হয়? ...

20 সেপ্টেম্বর, 2020 · 2 মিনিট · Mehedi Hossen Limon

এলোমেলো কথামালা

আমাদের সকলের জন্যই চব্বিশ ঘণ্টায় এক দিন। এমন নয় যে কারো জন্য সময় বেশী কারো জন্য কম। আল্লাহ আমাদের সবার জন্যই দিন রাতের আবর্তন ঘটান। আমরা দিনে কাজ করি, গল্প করি, ঘুরি ফিরি, পড়াশোনা করি, রাতে ঘুমাই। অনেকের জন্যই এটার একটা কাস্টমাইজড ভার্সন আছে। সেটা হল দুপুরের পর বা বিকালে ঘুম থেকে উঠে কাজ করা, রাতে রিল্যাক্স করে ফজরের কাছাকাছি সময়ে ঘুমানো। অনেকদিন আমি এই কাস্টমাইজড ভার্সনের লোক ছিলাম। বারাকাহ বলে একটা শব্দ আছে যেটাকে আমরা বরকত নামে চিনি। মাঝে মাঝে আরেকজনের জন্য বরকতের দোয়া করি। এই বারাকাহ জিনিসটা অদ্ভুত। এটি এমন একটা জিনিস যা শুধু অনুভব করা যায়, দূর থেকে বোঝা যায় না। ...

12 সেপ্টেম্বর, 2020 · 3 মিনিট · Mehedi Hossen Limon

হাজার বছরের পুরনো সেই রাত!

দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, তারপর রাত নামে। অনেক সময় আমাদের দিনগুলা বা রাত গুলো স্পেশাল হয়। স্পেশাল বলছি এ কারণে যে আমরা সেগুলোকে ছাড়তে চাই না। অনেকটা ‘এই পথ যদি না শেষ হয়’ এর মত। ভার্সিটিতে পড়ার সময় মাঝে মাঝেই আমরা দেখি আড্ডা দিতে দিতে বন্ধু বান্ধবদের রাত গড়িয়ে যায়। তাদের গল্প থামে না। তাদের মনে হয়- এই রাত যদি দীর্ঘায়িত হত। তবুও সকাল হয়। কিংবা পূর্ণিমা রাতের চাঁদের আলোয় গল্প করা যুগল। ফোনে কিংবা সামনা সামনি। তারাও চায় রাতটা দীর্ঘস্থায়ী হতে। ...

8 আগস্ট, 2020 · 2 মিনিট · Mehedi Hossen Limon

ঈশ! যদি ফিরে যেতে পারতাম!

আমরা মাঝে মধ্যেই অতীতের স্মৃতি রোমন্থন করি। ফেসবুকে “অন দিস ডে” আসে। আমরা শেয়ার দেই। ঈশ! যদি ফিরে যেতে পারতাম! অথবা নিজেদের আড্ডায় বলে উঠি, “দেখতে দেখতে এত দিন হয়ে গেল! ঈশ! যদি ফিরে যেতে পারতাম!” অথচ আমরা জানি আমরা ফিরে যেতে পারব না। আমরা জানি আজকের এই মুহূর্তটা আরেকটু পরেই অতীত হয়ে যাবে। তারপর তা দুরে সরতে থাকবে। এখন হয়ে যাবে তখন। ১ সেকেন্ড আগে হয়ে যাবে ১ ঘণ্টা আগে, আস্তে আস্তে তা পরিণত হবে ১ মাস আগে, ১ বছর আগে। তারপর পাঁচ বছর পরে শেয়ার দিব, ক্যাপশন দিব – “পাঁচ বছর আগে আজকের এই দিনে”! ...

26 জুলাই, 2020 · 2 মিনিট · Mehedi Hossen Limon

গাইডলাইন

১। আমরা সাধারণত জীবনে কঠোর শৃঙ্খলতা পছন্দ করি না। নিজের মত কাজ করতে পছন্দ করি। নিজের খেয়াল খুশিমত কাজ করলে হয়ত নিজে তৃপ্তি পাই, কিন্তু সবাই যখন এরকম করে তখন সামগ্রিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার জন্য গুরুত্বপূর্ণ কাজে বিশেষ করে প্রাতিষ্ঠানিক কাজে গাইডলাইন খুঁজি। অবশ্য নিজেরাও নিজেদের পড়াশোনার জন্য বা ব্যাক্তিগত কাজেও টাকা দিয়ে হলেও গাইড খুঁজি, বড় ভাই খুঁজি, সফলতার জন্য। প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে গাইডলাইন বানানোর জন্য বর্তমানে পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিল্ডিং বানাতে বিল্ডিং কোড অনুসরণ করতে হয়। স্বাস্থ্যগত বিষয়ে হু এর দেয়া গাইডলাইন মেনে চলা হয়। অর্থনীতিতে বিশ্বব্যাংকের মত প্রতিষ্ঠান, রাজনীতিতে জাতিসংঘ প্রভৃতি প্রতিষ্ঠানের রুলস মেনে চলা হয়। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন জিনিস বানানো, এমনকি খুব ছোট খাট টেস্ট করতেও আইইই, আইইসি প্রভৃতি প্রতিষ্ঠানের গাইডলাইন ফলো করতে হয়। ...

16 জুলাই, 2020 · 3 মিনিট · Mehedi Hossen Limon

আদর্শ

ছোট থেকে বড় হওয়ার সময় মাঝে মধ্যেই আমাদেরকে আদর্শ দেখিয়ে দেয়া হয়। সেটা বাবা-মা দিক আর শিক্ষকেরাই দিক। ঐ যে অমুক ভাইকে দেখছ না, ওর মত হতে হবে। আরেকটু বড় হলে যখন অমুকের দোষগুলা চোখে পড়তে শুরু করে তখন তাকে হয় আদর্শ থেকে নামিয়ে দিতে হয় অথবা তার দোষগুলোকেও গ্রহণযোগ্য মনে করার ধারণা চলে আসে। আমরা প্যারাগ্রাফ লিখি – মাই ফেভারিট পারসন। বেশীরভাগ সময় সেখানে বাবা-মা কিংবা আমাদের শিক্ষক স্থান পায়। অনেক সময় আমরা বিষয়ভিত্তিক আদর্শ নির্ধারণ করি। রাজনীতিতে অমুক আমার আদর্শ, নৈতিকতায় তমুক, সামাজিক আচরণ ব্যবহারে অন্য কেউ। সন্তানকে মানুষ করার ক্ষেত্রেও আমরা অনেক সময় আমাদের জানামতে যে অভিভাবক সফল তার অনুসরণ করি। ...

13 জুলাই, 2020 · 2 মিনিট · Mehedi Hossen Limon