লজ্জা

অবাক করা লজ্জাবোধ আমাদের! প্রকাশ্যে পাপ কাজ করতে লজ্জা বোধ হয় না, দ্বীন মানতে লজ্জাবোধ হয়। দাড়ি রাখতে লজ্জা পাই। সুন্নাহ মানতে লজ্জাবোধ হয়। ফরজ গোসলের আহকাম গুলো জানাতে আমরা লজ্জা পাই। জরুরী মাসআলা মাসায়েল শিক্ষা দিতে লজ্জা পাই, শিক্ষা নিতে লজ্জা পাই। এর অভাবে পবিত্রতা অর্জন বাধাগ্রস্ত হলে হোক! ফরজ নামাজ মিস হলে হোক, রাতে গোসল দিতে লজ্জা পাই। আল্লাহ কে লজ্জা পাই না, মানুষকে লজ্জা পাই। সমাজ জিনা পরকীয়ায় সয়লাব হয়ে যাক! এ বিষয়ে কথা বলতে লজ্জা পাই! ছেলে মেয়ে মাঠে-ঘাটে প্রেম করে বেড়াক কোন সমস্যা নাই, তাকে নিষেধ করতে লজ্জা পাই, বিয়ের কথা তো দূরে থাক! এ বয়সে একটু আধটু ভ্যালেন্টাইন পালন করবে না – সে তো তার জন্য লজ্জার ব্যাপার। ...

16 ফেব্রুয়ারী, 2021 · 2 মিনিট · Mehedi Hossen Limon

ফেরার আগেই হোক ফেরা!

সেদিন সন্ধ্যায় সাতটার দিকে বাড়ি থেকে বের হলাম আমরা আমাদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাব বলে। আমার ইচ্ছা ছিল মাঝ রাস্তায় যে মসজিদটা আছে ওইটা তে জামাতে নামাজ পড়ার। ফাঁকা রাস্তায় মসজিদটা দৃষ্টিগোচর হতেই দেখতে পেলাম মানুষজন নামাজে দাঁড়িয়ে গেছে। বাকীদেরকে পেছনে রেখে দ্রুত কদমে মসজিদের দরজার কাছাকাছি যেতেই নামাজ শেষ হয়ে গেল। ফেরত চলে এসে বাকিদের সাথে হাঁটা শুরু করলাম আবার। এবার ইচ্ছা গন্তব্যস্থলের কাছে যে মসজিদ টা আছে ওখানে নামায পড়ে নিব। সে মসজিদে দরজার ঢুকতেই দেখি লোকজন নামাজে দাঁড়িয়ে গেছে। ইমামের জায়গাটা এখনও ফাঁকা। আমাকে দেখে নিজেরা জায়গা করে দিলেন ইমাম হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আগের জায়গায় জামাতে নামাজে পেলাম না আর এই জামাতে ইমাম হয়ে গেলাম। উনারা হুজুর দেখে জায়গা ছেড়ে দিয়েছেন। ...

15 ফেব্রুয়ারী, 2021 · 5 মিনিট · Mehedi Hossen Limon

সংজ্ঞা

কোন কিছুর সংজ্ঞা নিজের ভাষায়ও দেয়া যায়, আবার বই থেকে একেবারে মুখস্থ করে উগলে দেয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বই থেকে সংজ্ঞাটা দিতে পারলে ভালো নম্বর আসে। আবার অনেকে বই এর থেকেও ভালো সংজ্ঞা দিতে পারেন। তবে শিক্ষকের দেয়া সংজ্ঞা লিখলেই শিক্ষক বেশি খুশি হন মুখে যাই বলুক না কেন। মাঝে মাঝে আবেগে বশীভূত হয় আমরা জীবনের সংজ্ঞা দিয়ে দেই। ফেসবুকে থাকে এর ছড়াছড়ি। আমরা সংজ্ঞা দেই নিজেদের মত। কেউ কেউ আবার একটু গবেষণা করে মিশেল করে একটা কিছু দিয়ে থাকেন। ...

14 জানুয়ারী, 2021 · 2 মিনিট · Mehedi Hossen Limon

রুহানি চিকিৎসক

কোন বিষয়ের বিশেষজ্ঞ বলে কিছু মানুষ আছে। একটা জিনিস তারা যেমন দেখেন, সাধারণ মানুষ তেমন দেখে না। যেমন ডাক্তারদের কথাই ধরা যাক। একজন ডাক্তার মানে, সে মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গুলো জানে, কি ধরনের রোগ হতে পারে তার চিকিৎসা কি হতে পারে এগুলো যেমন জানে তেমনি নতুন কোন রোগের বা অনিয়মের সম্ভাব্য প্রতিক্রিয়াগুলো অনুমান করতে পারেন। তাইতো হাতুড়ে ডাক্তারের যে ঔষধ নির্দ্বিধায় দিয়ে দেন, ভালো একজন ডাক্তার সেভাবে চিকিৎসা করতে পারেন না। চারদিকে অ্যান্টিবায়োটিকের ছড়াছড়ি দেখে ডাক্তার আতঙ্কিত হন। সাধারণ মানুষ বা হাতুড়ে ডাক্তার সেভাবে হন না। ...

4 জানুয়ারী, 2021 · 2 মিনিট · Mehedi Hossen Limon

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?

ছেলেটাকে দেখে আমি এগিয়ে গেলাম। বয়স বারো তেরো এরকম। বল খেলছে। ক্রিকেট! কিন্তু মজার ব্যাপার হলো সে ব্যতীত আর কোন খেলোয়ার নেই। আসলে একটা নির্মাণাধীন ঘরের পিলারের সাথে খেলছে সে। নিজেই দৌড়ে এসে বল করছে বল পিলারের কোনায় বা মাঝে লেগে ছুটে যাচ্ছে। নিজেই ফিল্ডিং আবার নিজেই স্কোর লিখছে তার স্কোরবোর্ডে। একটু অবাক হলাম। ক্রিকেট খেলা যে একা খেলা যায় এটা কখনো জানতাম না। জিজ্ঞেস করলাম, এই ছেলে একা একা খেলো কেন? ...

2 জানুয়ারী, 2021 · 8 মিনিট · Mehedi Hossen Limon

বেলা যে পড়ে এল, জলকে চল

সাইকেল চলে, গাড়ি চলে। চাকা বৃত্তাকারে ঘুরতে থাকে। আর সেই চাকার উপর ভর করে সাইকেল চলে যায়। আমরাও চলে যাই গন্তব্যের দিকে। অথচ সাধারণত আমরা গন্তব্যস্থলের দিকে ফোকাস করতে থাকি, চাকা যে বৃত্তাকারে ঘুরছে এ কথা মনেই থাকে না। আনমনে এগোতে থাকি। সাইকেলের চাকার মতো সময়ের চাকা ঘুরতে থাকে। গ্রীষ্ম যায়, বর্ষা যায়, শীত আসে। আবার গ্রীষ্ম আসে। শীতে অতিষ্ঠ হয়ে আমরা আশায় থাকি, কবে একটু শীত কমবে পরিস্থিতি একটু গরম হবে। কিন্তু ওই একটু গরম বেশি দিন স্থায়ী হয় না। গতির জড়তার কারণে তা গ্রীষ্ম পর্যন্ত চলে যায়। আবার আমরা অতিষ্ঠ হয়ে একটু শীতলতার ছোয়া চাই। পুনরায় শীত আসে। ...

28 ডিসেম্বর, 2020 · 2 মিনিট · Mehedi Hossen Limon

জীবনের হিসাব

“এক বাও মেলে না। দো বাও মেলে—এ-এ না।” দিন যায়। দিন শেষে হিসাব মিলানোর কথা। হিসাব মেলে না। গতদিনের হিসাব বাকি চলে যায়। সেটা ধরতে না ধরতেই আগামীকাল চলে আসে। আসে নতুন বছর। ডিসেম্বর এলেই পত্রিকাগুলো সানন্দে আর্টিকেলের পর আর্টিকেল লিখতে থাকে। কেমন কাটল বছর? আমি বিরক্ত হই। একটা বছর চলে গেল তা নিয়ে এদের কোন আক্ষেপ নেই। আবার স্মৃতিশক্তি দুর্বল হওয়াতে এই বছরে কি ঘটেছিল তার তেমন কিছুই মনে থাকে না। তাই বছর শেষে সারা বছরের রিভিউ পাওয়া যাবে বলে কিছুটা আগ্রহও থাকে। তাই অনেক সময় এই এক্সট্রা আর্টিকেল জড়ো করতাম। দিনদুনিয়ার খবর মিলানোর জন্য। নিজের স্মৃতি হাতড়াতে থাকি। এবার বুঝি মিলে যাবে। মিলে না। ...

10 ডিসেম্বর, 2020 · 2 মিনিট · Mehedi Hossen Limon

ফোকাস

আল্লাহ তায়ালা তার একটি নিয়ামত হিসেবে আমাদের দুটি চোখ দিয়েছেন। চোখের ফোকাস দূরত্ব অসীম। অর্থাৎ চোখ দিয়ে আমরা বহু দূরের বস্তু খুব সুন্দর ভাবে দেখতে পাই। আমাদের তৈরি ক্যামেরা অনেকটা চোখের নীতিতে কাজ করে। সুন্দর সুন্দর ছবি তুলি। তবে চোখ এবং ক্যামেরা দুইটার ক্ষেত্রেই আমাদেরকে ফোকাস করতে হয়। অর্থাৎ আমি যে জিনিসটা দেখব বা যে জায়গাটা ভালোভাবে তুলতে চাই সেখানে ফোকাস করতে হয়। ফোকাস এর বাইরের জায়গাগুলো ওঠে কিন্তু সেগুলো অত ক্লিয়ার হয়না। এই সীমাবদ্ধতা স্বাভাবিক। দুনিয়ার সব কিছুরই একদিকে ভালো চাইলে আরেকদিকে সীমাবদ্ধতা চলে আসে। একমাত্র আল্লাহ তা’আলারই কোন সীমাবদ্ধতা নেই। তার ক্ষমতা অসীম। ...

24 নভেম্বর, 2020 · 3 মিনিট · Mehedi Hossen Limon

সাহচর্য

মানুষ হিসেবে আমরা অনেক কিছু ভাবি, অনেকখানে যাই, অনেক কিছু করি। এভাবে আস্তে আস্তে মানুষের সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে, এককালের অপরিচিত মানুষ বন্ধু হয়ে যায়, অনেকে আবার শত্রুতে পরিণত হয়। আমরা কাদের সাথে চলবো বা কাদের সাথে চলি এইটা ধরে নেই যে আমরা ঠিক করি। কিন্তু আসলেই কি আমরা এই মানুষগুলোকে বাছাই করি? কাল বাসে উঠলে আমার পাশের সিটে কে বসবে সেটা কি আমরা নির্ধারণ করি? নতুন নতুন ভার্সিটি তে উঠলে আমার ক্লাসে কারা কারা পড়বে সেটা আমরা জানি না। এটা আল্লাহ তায়ালাই জানেন। তিনি মানুষকে মানুষের সাথে পরিচয় ঘটান। যাদের সাথে পরিচয় ঘটে তার মধ্যে ভালো মানুষ থাকে, বদ মানুষও থাকে। ...

23 নভেম্বর, 2020 · 2 মিনিট · Mehedi Hossen Limon

সময়, মেধা ও শ্রম

রুটি-রুজি – সময়, মেধা, শ্রম, আমি এবং আমরা – কিছু এলোমেলো কথা। রুটি রুজির মালিক আল্লাহ! রিজিকের মালিক আল্লাহ! কার কোন রিজিক আছে সেটা আল্লাহ নির্দিষ্ট করে দেন। কাজেই আমার রিজিকে যেটা থাকবে সেটা আমি পাবই, তবে কথা হচ্ছে ওই রিজিক পাওয়ার পথটা হালাল হবে নাকি হারাম হবে। আমি যদি ধৈর্য হারা হই তাহলে যে কোনভাবেই হোক তা পাওয়ার চেষ্টা করব, সমাজে প্রচলিত মডিফাইড হারাম-হালাল, বিভিন্নভাবে অর্থ আদান-প্রদানের যে কালচার গুলো গড়ে উঠেছে তা বিবেচনায় আনবো। আর আমার ঈমান যদি একটু শক্তিশালী হয় তাহলে আমি আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে যাবো। ...

16 নভেম্বর, 2020 · 5 মিনিট · Mehedi Hossen Limon