স্কুল কলেজের শিক্ষায় দ্বীনি উদাসীনতা এবং আমাদের করনীয়-৫

যুবকদের বিভিন্ন দ্বীনি সামাজিক শিক্ষামূলক কার্যক্রমের উপরে দৃষ্টিপাত করার আগে সংশ্লিষ্ট কিছু কথা না বললেই নয়। যে কোন কারণেই হোক, নব্বই শতাংশ মুসলমানের দেশে সামাজিকভাবে ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে, এটা অস্বীকার করার কোন উপায় নেই। একটা তরুণ বা যুবকের মধ্যে হঠাত যদি ইসলামী চেতনা জাগ্রত হয় এবং সে যদি বেসিক ফরজ ওয়াজিব সুন্নাহ সম্মত ভাবে পালন করতে চায়, তাহলে সবার আগে তার কাছের মানুষগুলো থেকে তাকে অনেক সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। ...

15 ডিসেম্বর, 2023 · 5 মিনিট · Mehedi Hossen Limon

স্কুল কলেজের সিলেবাসে দ্বীনহীনতা এবং আমাদের করনীয়-১

প্রথমেই বলে রাখি, আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে আল্লাহ তায়ালা একটা পেশার সাথে সম্পৃক্ত রেখেছেন। পাশাপাশি দ্বীনি ইলম অর্জনের চেষ্টা করছি। তালিবে ইলম বলা যায়। আমলে যদিও শুন্যপ্রায়। ইলমে আমলে কমতি থাকলেও স্কুল কলেজ পড়ুয়া এক বিশাল তরুণ জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা থেকে কিছু লেখা। অনেক দিন থেকেই কিছু চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। ছোটখাট একটা ড্রাফট করার চেষ্টা করছি। ড্রাফট তৈরি হয়ে প্রয়োজনীয় শরয়ী সম্পাদনা হলে ইনশাআল্লাহ সামনে পেশ করব। সময় লাগবে যদিও। তারপর আস্তে আস্তে ওই পরিকল্পনা ও কর্মপদ্ধতি অনুযায়ী সামনে আগানো যাবে। ইনশাআল্লাহ! ...

15 ডিসেম্বর, 2023 · 7 মিনিট · Mehedi Hossen Limon

স্কুল কলেজের সিলেবাসে দ্বীনহীনতা এবং আমাদের করনীয়-২

আগের লেখায় একটা রাফ আইডিয়া দেয়ার চেষ্টা করেছি। এবার প্রত্যেক পয়েন্ট কিছুটা বিশদভাবে উল্লেখ করার চেষ্টা করব। আজ প্রথম পয়েন্ট নিয়ে অল্প কিছু কথা বলি। এখানে উল্লেখ করা ভাল, আমার এই লেখাগুলো একেবারে প্রাথমিক লেভেলের আইডিয়া মাত্র। মৌলিক কোন কিছু না। আবার ফিল্ড লেভেলে এক্সপেরিমেন্ট করার লেভেলে যায় নি এখনো। আরেকটি বিষয় উল্লেখ করি। অনেকে ইসলামের নাম শুনলেই গা শিউরে উঠে ভাবেন, এই যে আইলো হুজুররা খালি মাসআলা মাসায়েল পড়াতে। ব্যাপারটা এমন না। যারা এগুলো ভাবেন, তাদের উচিত নিজেদের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা পরিত্যাগ করা। ...

15 ডিসেম্বর, 2023 · 3 মিনিট · Mehedi Hossen Limon

জুতোজোড়া

অফিস থেকে লাঞ্চের পরপর ফিরে আসল রুহুল। আজ বৃহস্পতিবার। কাল – পরশু ছুটি আছে। এই দুদিনে এদিকের ঘরগুলোর সব জিনিসপত্র ওদিকের ঘরটায় রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে হবে। অনেক কাজ। কয়েক বছর ধরেই হাল আমলের এই ঘরগুলো ভেঙ্গে নতুন নকশায় বিল্ডিং করার প্লান করছিল সে। সময় করে উঠতে পারছিল না। কিন্তু এখন আর না করলেই নয়। অন্তত দুইটা ফ্লোর কমপ্লিট করতে হবে। একেবারে রাস্তার পাশের ছোট ঘরটা অনেকটা স্টোররুম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই বলে ভাঙ্গা চোরা জিনিস না। একদিকে মাঝে মাঝে দরকার হয় এমন অনেক জিনিস রাখা। আর একেবারে পশ্চিম দেয়ালের দিকে রাখা কিছুটা স্মৃতিময় জিনিস। ওখানে যে সাইকেলটা আছে ওটা বাবা ক্লাস টু তে কিনে দিয়েছিলেন। তার পাশে দুটো ক্ষত বিক্ষত ফুটবল, একটি পুরনো আমলের ক্রিকেট ব্যাট। বলতে গেলে সব স্মৃতির আখড়া। ...

12 মার্চ, 2023 · 3 মিনিট · Mehedi Hossen Limon

অস্তহীন এক সূর্য

পায়ে খেলার ফুটবলটা হাত দিয়ে বাউন্স করাতে করাতে ভাঙ্গা ব্রীজটা পার হয়ে খেলার মাঠটায় পৌছাল ওরা। প্রতিদিন পড়ন্ত বিকেলে ওরা জড় হয়। এদের অনেকে সবে স্কুল পেরিয়ে কলেজে ঢুকবে ঢুকবে করছে। কয়েকজন আছে স্কুল পড়ুয়া। আর কয়েকজন বেকার যুবক। ইটভাটার পাশের এই খোলা মাঠটায় খেলা চলে। তবে সব মৌসুমে খেলা যায় না। এইত আর দশ বারোদিন পরেই হয়ত ইট কাটা শুরু হয়ে যাবে। তখন এদেরই কয়েকজন ইট কাটার কাজে লেগে পড়বে। ওই সময়টায় খেলা হয় মসজিদের পাশে ফেলনা যে জমিটা আছে ওটায়। ...

5 নভেম্বর, 2022 · 7 মিনিট · Mehedi Hossen Limon

সাম্যাবস্থা

ইন্টারে পদার্থবিদ্যায় বল, সরণ, কাজ, শক্তি এসব নিয়ে কয়েকটা অধ্যায় ছিল। বেসিক অনেকটা এরকম। কোন বস্তুর গতি বা গতির দিক পরিবর্তনের জন্য তার উপর কোন এক দিকে বল বেশী প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করে বস্তু যদি সরে যায় তবে কাজ হবে। আর কাজ হলে শক্তির পরিবর্তন হবে। এই শক্তি হয় বস্তু থেকে চলে যাবে অথবা বস্তুর মধ্যে জমা হবে। এখন বলের ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। ধরুন, দুই বন্ধু রাসেল আর শান্ত একটা বই নিয়ে টানাটানি করতেছে। স্বভাবত যার জোর বেশী বই সেদিকে যাবে। এটাকে এভাবেও বলা যায়, যার জোর বেশী সে আরেকজনের বলের থেকে বেশী বল প্রয়োগ করতে পারবে। তাই বই তার দিকে সরে যাবে। এখানে দুইজনের বল সমান হলে বই কারও দিকে যেত না। অর্থাৎ বই তার আগের স্থির অবস্থায়ই থাকত। ...

2 নভেম্বর, 2022 · 5 মিনিট · Mehedi Hossen Limon

অন্যরকম গল্পগুলো

গল্পগুলো যখনই পড়তে যাই, তখন অন্যরকম লাগে। কি সুন্দর, প্রাণবন্ত! প্রতিটা গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র থাকে। তাকে ঘিরেই গল্পটা সামনে এগোতে থাকে। গল্পের শুরু হয় কেন্দ্রীয় চরিত্রের শুরু দিয়ে, গল্পগুলোর শেষ হয় কেন্দ্রীয় চরিত্রের সমাপ্তির মধ্য দিয়ে। গল্পগুলো প্রথমে অদ্ভুত লাগতে পারে! পড়তে গিয়ে পাঠক ধোঁকায় পড়তে পারেন। মাথা গুলিয়ে যেতে পারে। কারণ গল্পগুলো বিচ্ছিন্ন নয়, একটার সাথে আরেকটা গভীরভাবে প্রোথিত। কাজেই একটা গল্প শুরু করে অন্যটাতে ঢুকে যাওয়া খুবই সাধারণ ব্যাপার, অসাধারণ কেউ ছাড়া এই ব্যাপারটা উপেক্ষা করার মত নয়। ...

1 নভেম্বর, 2022 · 5 মিনিট · Mehedi Hossen Limon

এই তপু!

(জহির রায়হানের একুশের গল্প এর আদলে কিছু সত্য বেশী কল্পনার মিশ্রণে লেখা) তপুকে আবার দেখতে পাব ভাবি নি। সেই তপু! আমাদের তপু! আমার রুমমেট। আমার এক বছরের জুনিয়র। হাসিখুশি মুখ। মাড়ির কাছাকাছি উপরের এবং নিচের দুইটা দাঁতই বাঁকা। হাসলে খারাপ লাগার কথা। অথচ হাসলে সুন্দরই লাগত। তপুকে আমি অসম্ভব পছন্দ করতাম। এর অনেকগুলো কারণ আছে। হলে যখন আসল, আমরা তখন কিছুটা থিতু হয়ে গেছি। প্রথমদিকে ভার্সিটি নিয়ে একরকমের অসম্ভব উচ্চাশা থাকে – সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে। তখন অনেকটাই নিয়মতান্ত্রিক জীবন। টীপিক্যাল নরমাল গুড বয় আমরা। ক্লাস করি, টিউশনিতে যাই। আড্ডা দেই। পরীক্ষা প্রস্ততির সময়গুলোতে রাত জেগে পড়ি। মধ্যরাতে খেতে যাই। এই আর কি। ...

1 নভেম্বর, 2022 · 7 মিনিট · Mehedi Hossen Limon

সেই হাঁটা এই হাঁটা

তপ্ত বালু। তিনি হাঁটছেন। আশেপাশের মানুষ বংশের নামে অন্ধ। বংশের নামে গোত্রের নামে তারা যুদ্ধ করে। তা অন্যায়-ন্যায় যাই হোক না কেন। নারী পুরুষ মিলনের ক্ষেত্রে অদ্ভুত সব ব্যবস্থা ও প্রথা প্রচলিত। কা’বা ঘরে, তার আশেপাশে – প্রত্যেক গোত্র ও ঘরে বিভিন্ন নামে, বিভিন্ন মহৎ উদ্দেশ্যে মূর্তি বসানো। ইবরাহিম আলাইহিস সালাম প্রতিষ্টিত দ্বীনে অদ্ভুত সব সংযোজন। সমাজে জুয়া, মদ্যপান, ব্যভিচার, হিংসা-বিদ্বেষ, হানাহানি, হত্যা, প্রতিহিংসা পরায়নতার ছড়াছড়ি। এসব ঘৃণা করতেন। ন্যায় ও সত্য সম্পর্কে গভীর ...

1 নভেম্বর, 2022 · 2 মিনিট · Mehedi Hossen Limon

বিজ্ঞানমনস্কতা এবং কিছু কথা

আমরা কিরকম বিজ্ঞানমনস্ক ব্রেনওয়াশড হই সেটার একটা নমুনা শোনাই। তখন হয়ত ক্লাস সিক্স সেভেনে পড়ি। সেদিন প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। সাথে ছিল বজ্রপাত। তো বজ্রপাতের আওয়াজ শোনার সাথে সাথেই জনৈক ব্যক্তি লা ইলাহা ইল্লালাহ পড়েন। বিপদে পড়লে আমরা আল্লাহর স্মরণ করি এটাই স্বাভাবিক। তো ওনার ঐ কালিমা পড়াটা আমার কাছে অত্যন্ত ব্যাকডেটেড লাগে। মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুৎ চমকায়, আর মেঘের যে চার্জ জমা হয় তা মাটিতে নেমে আসে বলেই বজ্রপাত হয়। এই জ্ঞান আমি অর্জন করেছি। এখানে কালিমা পড়ার তো কিছু নেই। এই ছিল ওই সময়ে আমার চিন্তাভাবনা। ...

30 আগস্ট, 2022 · 4 মিনিট · Mehedi Hossen Limon