স্টিম টার্বাইনের গ্লান্ড স্টিম সিস্টেম কীভাবে কন্ট্রোল করা হয়?

স্টিম টার্বাইনের মূল চালিকাশক্তি হলো স্টিম। হাই প্রেসার স্টিম (High Pressure Steam), ইন্টারমিডিয়েট প্রেসার স্টিম (Intermediate Pressure Steam) এবং লো প্রেসার স্টিম (Low Pressure Steam) টার্বাইনকে ঘুরায়। টার্বাইনের রোটর শ্যাফট (Rotor Shaft) জেনারেটরের সাথে কাপলিং করা থাকে, তাই এটাকে স্টিম টার্বাইনের কেসিং (Casing) এর বাহিরে আনতে হবে। তো যেহেতু রোটর ঘুর্ণায়মান থাকবে, তাই কেসিংকে টাইটলি এর সাথে লাগিয়ে দেয়া যাবে না। আবার যেহেতু ভিতরে প্রেসারাইজড স্টিম থাকে, সেটা কিছু ফাঁকা জায়গা পেলেই বের হয়ে যাবে, স্টিম লস হবে, এফিশিয়েন্সি কমে যাবে। ...

May 20, 2026 · 4 min · Mehedi Hossen Limon