গাইডলাইন

১। আমরা সাধারণত জীবনে কঠোর শৃঙ্খলতা পছন্দ করি না। নিজের মত কাজ করতে পছন্দ করি। নিজের খেয়াল খুশিমত কাজ করলে হয়ত নিজে তৃপ্তি পাই, কিন্তু সবাই যখন এরকম করে তখন সামগ্রিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার জন্য গুরুত্বপূর্ণ কাজে বিশেষ করে প্রাতিষ্ঠানিক কাজে গাইডলাইন খুঁজি। অবশ্য নিজেরাও নিজেদের পড়াশোনার জন্য বা ব্যাক্তিগত কাজেও টাকা দিয়ে হলেও গাইড খুঁজি, বড় ভাই খুঁজি, সফলতার জন্য। প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে গাইডলাইন বানানোর জন্য বর্তমানে পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিল্ডিং বানাতে বিল্ডিং কোড অনুসরণ করতে হয়। স্বাস্থ্যগত বিষয়ে হু এর দেয়া গাইডলাইন মেনে চলা হয়। অর্থনীতিতে বিশ্বব্যাংকের মত প্রতিষ্ঠান, রাজনীতিতে জাতিসংঘ প্রভৃতি প্রতিষ্ঠানের রুলস মেনে চলা হয়। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন জিনিস বানানো, এমনকি খুব ছোট খাট টেস্ট করতেও আইইই, আইইসি প্রভৃতি প্রতিষ্ঠানের গাইডলাইন ফলো করতে হয়। ...

July 16, 2020 · 3 min · Mehedi Hossen Limon

আদর্শ

ছোট থেকে বড় হওয়ার সময় মাঝে মধ্যেই আমাদেরকে আদর্শ দেখিয়ে দেয়া হয়। সেটা বাবা-মা দিক আর শিক্ষকেরাই দিক। ঐ যে অমুক ভাইকে দেখছ না, ওর মত হতে হবে। আরেকটু বড় হলে যখন অমুকের দোষগুলা চোখে পড়তে শুরু করে তখন তাকে হয় আদর্শ থেকে নামিয়ে দিতে হয় অথবা তার দোষগুলোকেও গ্রহণযোগ্য মনে করার ধারণা চলে আসে। আমরা প্যারাগ্রাফ লিখি – মাই ফেভারিট পারসন। বেশীরভাগ সময় সেখানে বাবা-মা কিংবা আমাদের শিক্ষক স্থান পায়। অনেক সময় আমরা বিষয়ভিত্তিক আদর্শ নির্ধারণ করি। রাজনীতিতে অমুক আমার আদর্শ, নৈতিকতায় তমুক, সামাজিক আচরণ ব্যবহারে অন্য কেউ। সন্তানকে মানুষ করার ক্ষেত্রেও আমরা অনেক সময় আমাদের জানামতে যে অভিভাবক সফল তার অনুসরণ করি। ...

July 13, 2020 · 2 min · Mehedi Hossen Limon

আমি যা দেখি তুমি কি তা দেখ?

“আমি যা দেখি তুমি কি তা দেখ?” সাধারণভাবে আমরা কেউ কারো মত দেখি না। একই জিনিস আমি যা দেখি, আরেকজন তার থেকে একটু হলেও ভিন্নভাবে দেখে। আমাদের আছে দেখার ভিন্নতা, ভাবার ভিন্নতা। আল্লাহর সৃষ্টি – বিচিত্র পৃথিবী, বিচিত্র মানুষ। আমরা সফলতাকে বিভিন্নভাবে দেখি, ব্যর্থতাকে বিচিত্রভাবে দেখি, যেমন বিভিন্নভাবে উপলব্ধি করি জীবনকে। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে ভাবতে শিখি। স্রোতে গা এলিয়ে দিই। তবে ইদানীং আমরা অনেক মানুষ প্রায় কাছাকাছি থেকে সফলতা – ব্যর্থতাকে দেখি। আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে – এগিয়ে যেতে হবে। নিজে স্বপ্ন দেখি, আরেকজনকে দেখাই। ...

July 1, 2020 · 3 min · Mehedi Hossen Limon

জ্ঞান

জ্ঞান! এই একটা শব্দ দ্বারা কত কিছু বুঝানো হয়। তাত্ত্বিক – ব্যবহারিক, ধর্ম, বিজ্ঞান, কলা – এমন কত ধরনেরই না হয়। সবকিছুকেই এই একটা শব্দ দিয়ে বুঝানো হয়। একটু বুঝ আসার পর থেকেই আমাদের ছুটে চলা। জ্ঞানের সন্ধানে। যদিও এখন জ্ঞানের আড়ালে চাকরির সন্ধানে জিনিসটা অভিভাবক – শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাথায় সেট করে দেয়। সে যাই হোক – ইচ্ছায় অথবা অনিচ্ছায় জ্ঞানের সন্ধানে ছুটে চলি আমরা। ইন্টারনেটের কল্যাণে জ্ঞান এখন সহজলভ্য। যে যা ইচ্ছা শিখতে পারে। কম্পিউটার প্রোগ্রামিং থেকে সামাজিক বিজ্ঞান, বিজ্ঞানের গভীর গভীর তত্ত্ব থেকে চিকিৎসাবিজ্ঞান ইত্যাদির আপডেটেড তথ্য এখন হাতের মুঠোয়। ...

June 28, 2020 · 2 min · Mehedi Hossen Limon

দৃশ্যকল্প

দৃশ্যকল্প – ১ঃ – শিক্ষার্থী-১ ক্লাস ঠিকমত করলেন, পড়াশোনা ঠিকমত করলেন, পরীক্ষার হলে কোনদিকে মন না দিয়ে ঠিকমত লিখলেন, পাশ করলেন এবং অর্জিত জ্ঞানকে পরবর্তীতে কাজে লাগালেন। – শিক্ষার্থী-২ ক্লাস ঠিকমত করলেন না, পরীক্ষার আগে কোনমতে পড়ে পরীক্ষার হলে এদিক ওদিক করে কোনমতে পাশ করলেন এবং পরবর্তীতে তার অর্জিত জ্ঞান অত ভালোভাবে কাজে লাগল না। – শিক্ষার্থী-৩ দুই একদিন ক্লাসের মুখ দেখেছিলেন, পরীক্ষার সিলেবাস কিংবা বিষয় কিছুই জানেন না, কিন্তু পরীক্ষায় বসে সাদা খাতা জমা দিয়ে ফেল করলেন এবং পরবর্তীতে তাকে পড়াশোনার গণ্ডিতে খুঁজেও পাওয়া গেল না। ...

June 28, 2020 · 2 min · Mehedi Hossen Limon

কোয়ারেন্টাইনের দিনগুলি-৩

করোনা সংক্রমণ এখন ভয়াবহ। এতে মৃত্যুর তালিকায় এখন আমাদের পরিচিত কিংবা পরিচিতদের আত্মীয় স্বজনরা চলে এসেছে। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। সরকার জিনিসিটাকে এতটাই লেজেগোবরে করে ফেলেছে যে মন্ত্রী-সাংসদরা পটোল তুলছেন, আক্রান্ত হওয়াও এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক আল্লাহ চেয়েছেন বলেই অবস্থা এরকম হয়েছে। আল্লাহ চাইলে মুহূর্তেই এই গুমোট পরিবেশ কেটে যেতে পারে। আমাদের এখন উচিত সাবধান থাকা, প্রয়োজন ছাড়া বের না হওয়া, আর বেশী বেশী আল্লাহর কাছে দোয়া করা। ...

June 19, 2020 · 2 min · Mehedi Hossen Limon

দৃষ্টিভঙ্গি

আল্লাহ আমাদের যে দুটি চোখ দিয়েছেন তাই দিয়ে আমরা দেখি। কত সুন্দরভাবেই না আমাদের চারপাশের পরিবেশ সৃষ্টি করেছেন। বিচিত্র প্রাণী – উদ্ভিদ – নির্জীব বস্তু। কত সুন্দর প্রকৃতি। দেখলেই চোখ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ! আমরা যখন কোন কিছু দেখি তখন সেই দৃশ্য কতটুকু উপভোগ্য হবে তা অবশ্যই ওই জায়গার উপাদানগুলোর উপর নির্ভর করে। তবে এর অনেকখানি নির্ভর করে আমি কোন জায়গা থেকে দৃশ্যটাকে দেখছি। এক কোনা থেকে একরকম, তার বিপরীত কোনা থেকে দেখলে অন্যরকম, আবার উপর থেকে দেখলে একেবারেই অন্যরকম লাগতে পারে। একজন দক্ষ ক্যামেরাম্যান সবচেয়ে উপযোগী জায়গাটা খুঁজে বের করে ছবি তোলেন। সে কারণেই তার তোলা ছবি দেখলে মন জুড়িয়ে যায়, আমরা বাহবা দেই। ...

June 12, 2020 · 4 min · Mehedi Hossen Limon

চরিত্র ও সংখ্যারেখা

একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে থাকে নিষ্পাপ। সে না কারও সাথে মিথ্যা কথা বলতে পারে, না কারো সাথে প্রতারণা করতে পারে। আবার কথা দিয়ে কথা না রাখা, কাউকে গালমন্দ করা এগুলোর প্রশ্নই আসে না। তার চরিত্র থাকে নিষ্কলুষ। সময়ের সাথে সে কথা বলতে শিখে, হাঁটতে শিখে, বুঝতে শিখে। শিখে কিভাবে অন্যের সাথে কথা বলতে হয়, নিজের প্রয়োজনগুলো মিটাতে কিভাবে কমিউনিকেট করতে হয়। এগুলোর সবই শেখে তার চারপাশের মানুষগুলোকে দেখে। ...

June 6, 2020 · 3 min · Mehedi Hossen Limon

কোয়ারেন্টাইনের দিনগুলি-২

কোয়ারেন্টাইনে বসে থেকে বিরক্ত হয়ে গেছেন? কাজ পাচ্ছেন না? স্ক্রল করতে করতে ফেসবুককেও বোরিং বানিয়ে ফেলেছেন? মুভি – সিরিজ দেখেও সময় কাটছে না? পরীক্ষার সময় ইউটিউব যেরকম মিষ্টি লাগত ঠিক ওইরকম তিতা হয়ে গেছে? বড়ভাইয়ের দেয়া পোস্টের শেয়ার বা কমেন্ট করেও সময় কাটে না? একটু থামুন। নিজেকে প্রশ্ন করুন। সময় কি আসলেই কাটছে না? আজ লকডাউনের কত দিন গেল? পরীক্ষার পরের টার্ম ব্রেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। লকডাউন শেষ হয় না। কবে হবে? আপনি জানেন না। এবং আপনি এ বিষয়ে নিশ্চিত যে এই মুহূর্তে এই পৃথিবীর কেউ জানে না। ...

May 17, 2020 · 3 min · Mehedi Hossen Limon

কোয়ারেন্টাইনের দিনগুলি-১

করোনাকাল চলছে। কালের শুরুতে আছি নাকি মাঝে আছি আপাতত বুঝতে পারছি না। আল্লাহ রব্বুল আ’লামিন এর কাছে শুকরিয়া যে তিনি এখন পর্যন্ত আমাকে যেমন সুস্থ রেখেছেন তেমনি পরিচিত কারো এখন পর্যন্ত করোনা হওয়ার খবর শুনি নি। আলহামদুলিল্লাহ। করোনা আসার কারণে এমনিতে অফিসের কাজে কিছুটা ঢিলে ভাব চলে এসেছিল। তার উপর রমজান মাসের সুবাদে অফিসের কাজের বাইরে বাকি সময়টা একটা স্ট্রাকচারড অবস্থায় চলে আসে। তার উপর বেশ কয়েক মাসে অনেকটা থিতু হয়ে গেছি এখানে। ...

May 8, 2020 · 3 min · Mehedi Hossen Limon