একসময় যখন কোনো অংকে আটকে যেতাম তখন উল্টোদিক থেকে পিছনে আসা শুরু করতাম। শুরু থেকে কয়েক লাইন, শেষ থেকে কয়েক লাইন।

মাঝখানে যে ফাঁকটা থাকত — সেটা একটু একটু করে ভরে যেত।

জীবনটাও হয়তো অনেকটা এরকম। সমাধান সবসময় সামনে থেকে আসে না।