দুঃস্বপ্ন

সকালের ইসলাহী মজলিস থেকে ফিরে একটু শুইলাম। আজ শুক্রবার, জুমুয়ার নামাজে যেতে হবে। কখন যে চোখ লেগে এসেছে মনে করতে পারছি না। শুধু দেখলাম মসজিদ থেকে ফিরছি। পথে একটা অদ্ভুত ঘটনা ঘটল — এমন কিছু যা জাগ্রত অবস্থায় মনেও আসত না। স্বপ্নে মানুষ যা ভয় পায়, যা এড়িয়ে চলে — সেটাই সামনে এসে দাঁড়ায়। হয়তো এটাই পরীক্ষা। ঘুম ভেঙে উঠলাম। বাইরে আজানের সুর ভেসে আসছে। আলহামদুলিল্লাহ।

1 আগস্ট, 2025 · ১ মিনিট · Mehedi Hossen Limon

আশা

একসময় যখন কোনো অংকে আটকে যেতাম তখন উল্টোদিক থেকে পিছনে আসা শুরু করতাম। শুরু থেকে কয়েক লাইন, শেষ থেকে কয়েক লাইন। মাঝখানে যে ফাঁকটা থাকত — সেটা একটু একটু করে ভরে যেত। জীবনটাও হয়তো অনেকটা এরকম। সমাধান সবসময় সামনে থেকে আসে না।

30 জানুয়ারী, 2025 · ১ মিনিট · Mehedi Hossen Limon

স্বপ্ন

দুই উস্তাদ আমার সামনে বসে বিল্ডিংয়ে কী কী থাকবে ঠিক করার চেষ্টা করছেন। আমি সামনে বসে তাদের কথা শুনছি আর উনাদের মুখের দিকে তাকিয়ে আছি। কেউ কেউ স্বপ্ন দেখে বড় হয়। কেউ কেউ বড় হয়ে স্বপ্ন দেখতে শেখে। আমি এখনো ঠিক করতে পারিনি আমি কোন দলে।

27 জানুয়ারী, 2025 · ১ মিনিট · Mehedi Hossen Limon